ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৯০ সেনা নিহত

    মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৯০ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে পিপল ডিফেন্স ফোর্সের লড়াইয়ে প্রায় ৯০ সেনা নিহত হয়েছে। পাশাপাশি প্রতিরোধ বাহিনীর চার সদস্যও মারা গেছে। প্রতিরোধ বাহিনীর বরাত দিয়ে গত ১৭ জুন মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এ খবর প্রকাশ করেছে।

    সাগাইং ও মাগউই অঞ্চলে ৫ দিনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সকালে সাগাইং অঞ্চলে পিডিএফ সৈন্য দুটি সশস্ত্র সামরিক যান অ্যামবুশ করতে ছয়টি মাইন ব্যবহার করে। অ্যাম্বুশে সমন্বয়কারী পিপলস গেরিলা কমান্ডো (পিজেসি) এ তথ্য জানিয়েছে। তবে এসব তথ্য যাছাই করতে পারেনি ইরাবতী। 

    সামরিক যানগুলো সাগাইং-মুনাভায় হাইওয়ে দিয়ে ডিভিশন ৩৩ থেকে মুনাভায়াতে যাচ্ছিল। ওই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

    পিপলস গেরিলা কমান্ডোসহ চারটি প্রতিরোধ দলের সমন্বয়ে গঠিত আরেকটি বাহিনী বৃহস্পতিবার সকালে মাইন ব্যবহার করে সামরিক বাহিনীর সাতটি গাড়ির ওপর হামলা চালায়। মাইন ব্যবহার করে তিনবার হামলা চালানো হয় সামরিক বাহিনী গাড়ির ওপর। এতে ২০ সৈন্য মারা যায় বলে দাবি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ