ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

স্থগিত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ

স্থগিত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ
স্থগিত থাকা সব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, জাতীয় সংসদের উপ-নির্বাচন ও স্থানীয় সরকারে কিছু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ কমিশনের ৮০তম বৈঠক বসছে। সোমবার (২৪ মে) বিকেল ৩টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠক বসতে যাচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন।

৮০তম কমিশন বৈঠকে আলোচ্য তিন আলোচ্য বিষয় হলো- ১. একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত নির্বাচন এবং ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন, ২. জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন এবং ৩. দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন