ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ইউক্রেন প্রবেশে রুশ নাগরিকদের ভিসা লাগবে

    ইউক্রেন প্রবেশে রুশ নাগরিকদের ভিসা লাগবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন, এবার থেকে ইউক্রেনে আসতে ইচ্ছুক রুশ নাগরিকদের ভিসা দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে ভিসা ছাড়া কোনও রুশ নাগরিক ঢুকতে পারবেন না সেদেশে। দ্রুতই এই সংক্রান্ত নিয়ম চালু হতে চলেছে। 

    জেলেনস্কি জানিয়েছেন, ক্যাবিনেটে পাশ হয়ে গেলেই চালু হবে এই নিয়ম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্ত সরকারি ভাবে বন্ধ করে রাখা হয়েছে। ফলে ভিসা প্রবর্তন করলেও বর্তমান পরিস্থিতির খুব বেশি কিছু পরিবর্তন হবে না। দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা ও আঞ্চলিক ঐক্য রক্ষা করতেই এই পরিকল্পনা বলে জানাচ্ছেন তিনি।

    উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্তে রুশ সেনা ঢুকে পড়ার আগে রাশিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশে কোনও ভিসা লাগত না। দুই দেশের মানুষজন ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারতেন। কিন্তু যুদ্ধ সব বদলে দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ