ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দফা বাড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য মতে, বিশ্ববাজারে বেশ কিছুদিন ধরে তেলের দাম ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে উঠানামা করছিল। তারও সপ্তাহখানেক আগে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২৫ ডলারে উঠেছিল। তবে শুক্রবার (১৭ জুন) রাতে তেলের দাম কিছুটা কমেছে।

    বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৬৮ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে ১১৩ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছে।

    উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনার মধ্যে টানা বাড়লেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে তা আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। গত বছরের অক্টোবরে তেলের দামই ৮০ ডলার ছাড়িয়ে যায়।

    তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে গিয়ে ঠেকেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ