ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ছে

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ছে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো এক দফা বাড়ানো হতে পারে। করোনা পরিস্থিতি এবং দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে এ ছুটি বৃদ্ধি হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

    শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। একারণে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা থাকলেও এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলমান ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেনি সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সরকারের ওপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হবে।

    করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনো চলমান আছে।

    গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ