ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • উধাও নূপুর শর্মা

    উধাও নূপুর শর্মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করা ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে কয়েক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার পর থেকেই তিনি লাপাত্তা।

    গত মাসে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন নূপুর শর্মা। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। নূপুর শর্মা এবং বিজেপির আরেকজন নেতা নবীন কুমার জিন্দালের কঠোর সাজার দাবি জানায় বিক্ষোভকারীরা।

    মুসলিম সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ দিল্লির বাসিন্দা নূপুরের বিরুদ্ধে গত ২৮ মে একটি মামলা দায়ের করে। কিন্তু নূপুরকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে থাকা মুম্বাই পুলিশের একটি দল তাকে খুঁজে পায়নি বলে জানিয়েছে সূত্র। তারা বলছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

    মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিজেপির সাবেক মুখপাত্রকে গ্রেপ্তার করার জন্য মুম্বাই পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। মুম্বাই পুলিশের দলটি গত পাঁচ দিন ধরে দিল্লিতে অবস্থান করছে। তারা নূপুর শর্মাকে খুঁজছে।

    এছাড়া তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেলের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ এজাহার দায়ের করেছে। তার বক্তব্য রেকর্ড করার জন্য আগামী ২০ জুন নূপুরকে তলব করেছে কলকাতা পুলিশ। এছাড়া দিল্লি পুলিশও নূপুরের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ