ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রে ফের একবার ঘটলো বন্দুক হামলার ঘটনা। দেশটির আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) এ হামলার ঘটনা ঘটে।  চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার ঘটনা ঘটে।

    নগরির পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার জানান, হামলাকারী একাই চার্চে ঢুকে গুলি করা শুরু করে। এতে দুই জন নিহত হন। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এর আগে, গত ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ