ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা দিল সিরিয়া

    তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা দিল সিরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেকোনও উপায়ে তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিল সিরিয়া।

    সিরিয়া বলছে, তুরস্ক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনসংখ্যার গঠনবিন্যাস বদলে দিতে চায়।

    সোমবার সিরিয়ার জাতীয় সংসদ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার আরও ভূখণ্ড দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে খেলেছে। এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়া সীমান্ত এলাকাজুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়ার রয়েছে।

    একইসঙ্গে সিরিয়ার জাতীয় সংসদ বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমেরিকা, তুরস্ক ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার সব ধরনের বৈধ অধিকার এবং এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দামেস্কের হাতে রয়েছে।

    গত ২৩ মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে সীমান্তজুড়ে ৩০  কিলোমিটার নিরাপদ অঞ্চল গঠন করতে চায়। এ জন্য এরইমধ্যে সিরিয়ার ভিতরে অভিযান শুরু করেছেন তুর্কি সেনারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ