ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাস

    পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাস হয়েছে।  সোমবার বিধানসভার অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সংশোধনী বিল-২০২২’ উত্থাপিত হয়। বিলের পক্ষে ভোট পড়ে ১৮২টি, বিপক্ষে ভোট পড়ে ৪০টি। 

    বর্তমানে রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতার বনিবনা না থাকায় রাজ্য চালানোর স্বার্থে রাজ্য সরকার রাজ্যপালকে সরিয়ে ওই পদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেয়।

    ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধানসভার ভোটাভুটির পর বিজেপি ভোট কারচুপির অভিযোগ তুলেছে। দাবি করেছে, তাদের দলের ৫৭ জন বিধায়ক ভোট প্রদান করলেও ভোট পড়েছে ৪০ জনের। এই ভোটে কারচুপির অভিযোগ এনে শিগগিরই বিজেপি আদালতে যাবে। 

    গত ২৬ মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।
    পশ্চিমবঙ্গে সরকারি ৩৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ২৫৯।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ