ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ইউক্রেনে সাবেক ব্রিটিশ সেনা নিহত: বিবিসি

    ইউক্রেনে সাবেক ব্রিটিশ সেনা নিহত: বিবিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে যুদ্ধের ময়দানে সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। নিহত সেনার পরিবারের বরাতে বিবিসি এই খবর প্রকাশ করেছে।

    নিহত সেনার নাম জর্ডান গেটলি। তিনি গত মার্চ মাসে ব্রিটিশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে ইউক্রেনে যান। সেখানে তিনি ইউক্রেন সেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন।

    নিহত জর্ডানের বাবা ছেলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন।
    বিবিসির খবরে বলা হয়েছে, জর্ডান গেটলি ইউক্রেনের পূর্ব শহর সেভরোদোনেতস্কে নিহত হন। গত কয়েক সপ্তাহে এই ফ্রন্টে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের প্রচণ্ড যুদ্ধ চলছে।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহত সেনার পরিবারকে তারা সহযোগিতা করছেন।

    জর্ডান গেটলির বাবা ফেসবুকে লিখেছেন, তার ছেলে ইউক্রেনে স্থানীয়দের প্রশিক্ষণ দিতেন। গত শুক্রবার তার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ