ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • বাথরুম থেকে ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ উদ্ধার

    বাথরুম থেকে ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একের পর এক ভারতীয় মডেলদের মৃত্যুর পর এবার হায়দ্রাবাদে মিলল এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ। ৩৫ বছর বয়সী ওই ফ্যাশন ডিজাইনারের নাম প্রত্যুষা গারিমেল্লা।

    হায়দ্রাবাদের বানজারা হিলসের একটি আবাসন ভবন থেকে শনিবার দুপুরে প্রত্যুষার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে।

    মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। তাই কার্বন মোনো-অক্সাইড খেয়েই প্রত্যুষা আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ।

    ভারতীয় ইন্ড্রাস্ট্রির বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা। সর্বপ্রথম ২০১৩ সাল থেকে তার কাজের জনপ্রিয়তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে শুরু করে। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই তার ডিজাইন করা পোশাকে পর্দায় দেখা গেছে। এর মধ্যে কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহী চাওলা, রাবিনা টেন্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নিয়মিত দেখা যেত প্রত্যুষার ডিজাইন করা পোশাকে।

    এদিকে শিল্পীর এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বানজারা হিলসের ওই ফ্ল্যাটে প্রত্যুষার দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেলে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে দরজা ভেঙে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

    মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রত্যুষার বাড়িতে মৃত্যু সংবাদ পাঠায়। প্রত্যুষার বন্ধুদের থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে হায়দ্রাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ