ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • ৩২ হাজার রুশ সেনা নিহত: জেলেনস্কি

    ৩২ হাজার রুশ সেনা নিহত: জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

    এমন পরিস্থিতিতে রাশিয়ার ৩২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

    প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত। কারণ তারা কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের হামলা শক্তভাবে প্রতিহত করছে।
    তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই রাশিয়ায় বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, রাশিয়া মে মাসের প্রথম দিকে পুরো ডনবাস দখল করার আশা করেছিল। যুদ্ধের এখন ১০৮ তম দিন... কিন্তু তাদের তেমন কোনো অর্জন নেই।

    ওই এলাকাসহ ইউক্রেনের সর্বত্র রুশ দখলদারদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাশিয়ার প্রায় ৩২ হাজার সেনা মারা গেছে। এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ