ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিনকে ১০ বছরের কারাদণ্ড

    বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিনকে ১০ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন আনেজকে দেশটির আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। দেশটির আরেক সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। 

    জানা গেছে, তিন মাস আগে তার বিরুদ্ধে আদালতের মামলার কার্যক্রম শুরু হয় এবং গতকাল আনেজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজধানীর লাপাজের একটি মহিলা কারাগারে তাকে দশ বছর কাটাতে হবে।

    ২০১৯ সালে বলিভিয়ায় মার্কিন পরিকল্পনায় ওই সামরিক অভ্যুত্থান হয়। পরে অবশ্য নির্বাচনের মাধ্যমে মোরালেসার একান্ত ঘনিষ্ঠ সহযোগী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং জেনিন আনেজকে আটক করা হয়। আটকের এক বছর পর তার বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো।

    জেনিন আনেজকে বলিভিয়ায় সংবিধান পরিপন্থী কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। অবশ্য সরকারি কৌঁসুলিরা তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। জেনিন অবশ্য তার মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন।

    তিনি ২০২১ সালের মার্চ মাস থেকে আটক অবস্থায় রয়েছেন। আনেজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি ১০ বছর থেকে ২০ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ