ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও বছরের সেরা মুদ্রা রুবল

    নিষেধাজ্ঞা সত্ত্বেও বছরের সেরা মুদ্রা রুবল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞাকে টেক্কা দিয়ে বছরের সেরা মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার রুবল। এ রকম ‘অস্বাভাবিক অবস্থা’ দেখে অবাক হচ্ছেন মার্কিন অর্থনীতিবিদরাও।

    চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ান রুবলের বড় দরপতন ঘটে। তখন রাশিয়ার বিরুদ্ধে ক্রমান্বয়ে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছিল পশ্চিমা দেশগুলো।

    কিন্তু বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাশিয়া রুবলের জাদু দেখাতে শুরু করে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রতি গ্রাম সোনার দাম ৫০০০ রুবল হিসেবে স্থির করে। এর পাশাপাশি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে গ্যাস কিনতে হলে রুবলে দাম পরিশোধ করার নির্দেশ দেয়। বর্তমানে অনেক দেশ রাশিয়া থেকে রুবলে জ্বালানি ক্রয় করছে।

    ফলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রুবল যুদ্ধ শুরু হওয়ার পূর্ববর্তী মানে পৌঁছে যায়। এরপর থেকে মুদ্রাটি এখনো টিকে থাকার ক্ষমতা দেখিয়েছে। পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলোই জানিয়েছে, ২০২২ সালের সবচেয়ে কার্যকরী মুদ্রা হিসেবে স্থান দখল করে নিয়েছে রুবল।

    মার্কিন গণমাধ্যম সিবিএস-এর সাথে এক আলাপে হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক ও অর্থনীতিবিদ জেফরি ফ্রাঙ্কেল বলেন, রুবলের এ উত্থান একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউরো ও ডলারের বিপরীতে এর দাম বেড়েছে রেকর্ড পরিমাণে।

    এ বিষয়ে অক্সফোর্ড ইকোনমিক্সের অর্থনীতিবিদ তাতিয়ানা ওরলোভা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে দেশটির অনেক রপ্তানি কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় রপ্তানির ক্ষতি পুষিয়ে নেওয়া গেছে।

    এ অর্থনীতিবিদ আরও জানান, রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের পুঁজির নিয়ন্ত্রণ ও বিদেশি স্টকহোল্ডারদের লভ্যাংশ আন্তর্জাতিকভাবে না নেওয়ার উপায় বন্ধ করার ফলে রাশিয়ার মুদ্রার বাইরে চলে যাওয়া অনেকাংশে ঠেকানো গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ