ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করছে যুক্তরাষ্ট্র

    বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল কররছে যুক্তরাষ্ট্রে। প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার মধ্যরাত যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। খবর সিএনএন'র।

    এর আগে টুইটারে এক টুইটে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারি প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ বলেন, ‘বিদেশ থেকে আসা যাত্রীদের আর বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে, তাতে নেগেটিভ হিসেবে শনাক্ত হতে হবে এবং সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। অথবা, অন্তত ৯০ দিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।’

    বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ