ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল জাপান

    বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল জাপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের কারণে দুই বছর সীমান্ত বন্ধ রাখার পর এবার বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলে দিয়েছে জাপান। তবে জারি রাখা হচ্ছে নতুন কিছু কড়া নিয়ম। সব দেশও নয় বরং এ যাত্রায় বিশ্বের প্রায় ১০০ দেশ ও অঞ্চলের পর্যটকরা শুক্রবার থেকে জাপানে ঢোকার অনুমতি পাচ্ছেন।

    নতুন বিধিনিষেধের আওতায় ভ্রমণকারীরা সরকার অনুমোদিত প্রাইভেট প্যাকেজ ট্যুরে জাপানে যেতে পারবে। তাদেরকে চিকিৎসা বীমাও কিনতে হবে এবং সব জনসমাগম এলাকায় মাস্ক পরতে হবে। পর্যটকরা বিভিন্ন স্থানে নিজেরা অবাধে ঘুরতেও পারবেন না। তাদের সঙ্গে সব সময়ই থাকবে ট্যুর পরিচালনাকারীরা। খবর বিবিসির। 

    দীর্ঘ দু’বছর বন্ধের পর সীমান্ত খুলে দেওয়ার কারণে এবছর জাপানে প্রথমবারের মতো বেশ কিছু নতুন পর্যটক সমাগম হতে চলেছে। 

    কড়া বিধিনিষেধের কারণে কেউ কেউ জাপানে পা না বাড়ালেও সেখানে যেতে আগ্রহীদের সংখ্যা বেড়ে যেতেই দেখছে ট্রাভেল এজেন্সিগুলো। সিঙ্গাপুরের চ্যান ব্রাদারস ট্রাভেল এজেন্সি জানিয়েছে, তারা জাপানে ৫০ টি ট্যুর গ্রুপের বুকিং পেয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন পর্যন্ত মানুষ আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ