ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

    যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হামলাকারীসহ নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

    স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। অভিযুক্ত বন্দুকধারী গুলি চালিয়ে পালানোর সময় তাকে আটক করেছে পুলিশ। অবশ্য তার আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয় সে। শুক্রবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয় এবং পরে তাকে হেফাজতে নেয়া হয়।

    অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি তিনি। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

    মুলেনডোর অবশ্য এই হামলার পেছনে প্রেক্ষপট বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।

    তিনি আরও বলেন, হামলার সময় অভিযুক্ত যুবক একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করে গুলিবর্ষণ করেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ