ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ধর্ম অবমাননার অভিযোগে সঙ্গীসহ আফগান মডেল আটক

    ধর্ম অবমাননার অভিযোগে সঙ্গীসহ আফগান মডেল আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করল তালেবান। আটক করা হয়েছে আর এক মডেল গোলাম সাখি-সহ আজমলের তিন সঙ্গীকেও।

    তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স’ বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ধৃতদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাদের আটক করা হয়েছে’।

    তালেবান সূত্রের খবর, আজমল এবং সাখির বিরুদ্ধে কয়েকদিন আগে ইন্টারনেটে ‘হাস্যকরভাবে’ কোরান পাঠের অভিযোগ উঠেছিল। দুজনেই তার পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন, পবিত্র কোরান বা ইসলাম অবমাননার কোনও অভিপ্রায় তাদের ছিল না।

    যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তারা ক্ষমাপ্রার্থী। এক আফগান সংবাদমাধ্যমের দাবি, সাখি মানসিক অবসাদের শিকার। প্রসঙ্গত, তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ