ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা চাষ বৈধ করল থাইল্যান্ড

    এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা চাষ বৈধ করল থাইল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মূলত মাদক দ্রব্য হিসাবে পরিচিত হলেও বর্তমানে চিকিৎসাক্ষেত্রেও বাড়ছে গাঁজা গাছ থেকে প্রাপ্ত একাধিক উপাদানের ব্যবহার। সেই কথা মাথায় রেখেই এবার গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল থাইল্যান্ড। ইউরোপ ও আমেরিকার কিছু দেশে গাঁজা চাষ বৈধ হলেও এশিয়াতে এমন সিদ্ধান্ত এই প্রথম।

    গাঁজা উৎপাদন, বিক্রি, গাঁজা দিয়ে খাদ্য ও পানীয় তৈরি এবং খোলাবাজারে সেসবের কেনাবেচাকেও বৈধ ঘোষণা করেছে থাইল্যান্ডের সরকার। দেশটির একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশটির কৃষি ও পর্যটন খাতকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    এর আগে ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা মজুত রাখাকে আইনত স্বীকৃতি দেয় থাইল্যান্ড। কিন্তু গাঁজা চাষ বৈধ না হওয়ায়, অবৈধ উপায়ে গাঁজা আমদানি বাড়ছিল দেশজুড়ে। সেই সমস্যা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ কিছুটা হলেও সহায়তা করবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এমনকি বৈধভাবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ১০ লাখ গাঁজা গাছের চারা বিলি করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয়।

    তবে চিকিৎসা ছাড়া অন্য কোনও কারণে গাঁজা ব্যবহার করা এখনও আইনত অপরাধ হিসাবেই গণ্য হবে বলে জানানো হয়েছে। কাজেই নেশা করার জন্য গঞ্জিকাসেবন করলে হতে পারে সাজা। নেশা করলে ও জনসমক্ষে গাঁজা খেলে তিন মাসের জেল ও ৬০ হাজার টাকারও বেশি জরিমানা হতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ