ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • ২১০ যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

    ২১০ যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া কিইভকে ২১০ ইউক্রেইনীয় যোদ্ধার মৃতদেহ ফেরত দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক ঘোষণায় ইউক্রেনের সামরিক বাহিনী এ খবর জানিয়েছে। মৃতদেহর অধিকাংশই মারিউপোলের বিশাল ইস্পাত কারখানার প্রতিরোধ যুদ্ধে নিহত হয়েছেন।

    রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দর শহরটি নিয়ন্ত্রণে নেয়া চেষ্টাকালে ইউক্রেনীয় যোদ্ধারা আজভস্তাইল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রায় তিন মাস ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়ার পর রুশ বাহিনীর অবরোধের মধ্যে খাবার, ওষুধ ও গোলাগুলি ফুরিয়ে যাওয়ায় কারখানাটিতে অবস্থান নেয়া প্রায় আড়াই হাজার ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আত্মসমর্পণের পর রাশিয়া তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

    টুইটারে ইউক্রেইনের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর জানায়, মারিউপোলের নিহত প্রতিরোধকারীদের মৃতদেহ ফেরত দেয়া প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত আমাদের ২১০ জন সেনার (মৃতদেহ) ফেরত দেয়া হয়েছে- এদের অধিকাংশই আজভস্তাইলের বীর রক্ষক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ