ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • পাকিস্তান সফরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

    পাকিস্তান সফরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দিনের সফরে পাকিস্তানে যাচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দক্ষিণ এশিয়ার পরমাণবিক শক্তিধর এই দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৭ জুন) পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে জার্মান এই পররাষ্ট্রমন্ত্রীর।

    জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেয়ারবক সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান হলো জার্মানির বন্ধু দেশ। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও বাড়ানো যেতে পারে।

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেয়ারবক আফগানিস্তানে তালেবানের মানবাধিকার রক্ষার বিষয়টি তুলবেন। পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় এই বিষয়টি প্রাধান্য পাবে। আর প্রয়োজনে যদি আফগানিস্তান থেকে মানুষদের উদ্ধার করে আনতে হয়, তাহলে পাকিস্তানের সাহায্য দরকার বলে বেয়ারবক মনে করেন।

    সোমবার বেয়ারবক বলেছেন, ‘আফগানিস্তান সংকটে পাকিস্তানই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। যখন আফগানিস্তান থেকে মনুষদের বের করে আনার দরকার ছিল, তখন পাকিস্তান আমাদের সাহায্য করেছে।’

    তবে বেয়ারবক এটাও জানিয়েছেন, ‘আফগানিস্তান থেকে মানুষদের নিরাপদে উদ্ধার করে আনার কাজটা ধীর গতিতে হয়েছিল।’

    বেয়ারবক বলেছেন, সমস্যার কোনো স্পষ্ট ও সহজ সমাধান নেই। এমন কোনো সমাধান নেই, যা আমাদের সন্তুষ্ট করতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।

    এছাড়া জার্মানিতে আশ্রয় পেতে ইচ্ছুক ইসলামাবাদে অবস্থানরত আফগান অভিবাসীদের সঙ্গেও দেখা করবেন বেয়ারবক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ