ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‌উপস্তিত বিড়াল

    বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‌উপস্তিত বিড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে পড়াশোনা করেছেন ফ্রান্সেসকা বোরদিয়ার নামের এক তরুণী। আর সুকি তারই পোষা বিড়াল। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করে যেতে হয়েছিল ফ্রান্সেসকাকে। তবে তিনি একা কোনও ক্লাস করেননি। প্রতিটি অনলাইন ক্লাসে তার সঙ্গে দেখা যেত সুকিকে। বাদ যায়নি পরীক্ষার সময়েও।

    সম্প্রতি স্নাতক কোর্স শেষ হয়েছে ফ্রান্সেসকার। এখন আর তাকে ক্লাস বা পরীক্ষার জন্য স্ক্রিনের সামনে বসতে হয় না। তবে সুকিকে ভুলে যায়নি কেউ। সম্প্রতি ফ্রান্সেসকার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। তাই সেখানে সমাবর্তনের পোশাক পরে হাজির ছিল সুকি।

    ওই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ফ্রান্সেসকা। এতে দেখা গিয়েছে, মালিকের কোলে চেপে সমাবর্তনে দিব্য হাজির মিষ্টি সুকি। অনলাইনে অর্ডার করে সুকির জন্য একদম নিজের মতোই পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন ফ্রান্সেসকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ