ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোন সামনে আনল তুরস্ক

    নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোন সামনে আনল তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ড্রোন কার্গি কামিকাজে প্রথমবারের মতো সামনে এনেছে তুরস্ক। 

    ইএফইএস-২০২২ সামরিক প্রশিক্ষণে এ ড্রোনটি প্রদর্শন করা হয়। 

    ড্রোনটি তৈরি করেছে লেনতাতেক। তুরস্কের সাইন্টিফিক এন্ড টেকনোলোজিক্যাল রিসার্চ কাউন্সিলের সহায়তা নিয়ে লেনতাতেক এটি তৈরি করেছে। 

    কার্গি কামিকাজে ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করে দিতে ও সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

    ড্রোনটি প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এখন এটির বৃহৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। 

    ড্রোনটির আগা থেকে গোড়া এবং সফটওয়্যারসহ সবকিছু তুরস্কেই তৈরি ও ডিজাইন করা হয়েছে। 

    ২০১৮ সালে প্রথমবারের মতো ড্রোনটি উড়ানো হয়েছিল।

    ড্রোনটি একটি ক্যানিস্টার থেকে উড়ানো হয়। ওই ক্যানিস্টারের ভেতরেই এটি সংরক্ষিত থাকে। 

    এ ড্রোনটি দীর্ঘ সময়ের জন্য শত্রুপক্ষের রাডার সিস্টেমকে থামিয়ে দিতে পারে। তাছাড়া এটি লক্ষ্য খুঁজে বের করা ও নির্ভুলভাবে সেখানে হামলা চালাতে সক্ষম। 

    কার্গি কামিকাজে ড্রোনগুলো ইসরাইলের তৈরি হার্পি ড্রোনগুলোর জায়গায় অন্তর্ভুক্ত করবে তুরস্কের সামরিক বাহিনী। 

    ইসরাইল হার্পি ড্রোনগুলো দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত ও চীনের কাছে বিক্রি করেছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ