ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মহাকাশ স্টেশন নির্মাণে রকেট পাঠাল চীন

    মহাকাশ স্টেশন নির্মাণে রকেট পাঠাল চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ করতে মানুষবাহী মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। অসমাপ্ত স্টেশনটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে রোববার যাত্রা করে চীনা মহাকাশচারীরা। সেখানে প্রায় ছয় মাস অবস্থানের সময়ে তারা স্টেশন নির্মাণের কাজ করবেন।

    রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা করে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় শেনঝো-১৪ নামক এ রকেটটি।

    চীনা এ মহাকাশ মিশনটিতে নেতৃত্বে রয়েছেন কমান্ডার চেন ডং এছাড়া আরও থাকছেন লিউ ইয়াং এবং কাই জুজে। নিজ দেশের স্টেশন নির্মাণে ছয় মাস মহাকাশে অবস্থান করবেন তারা।

    এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে চায় চীন। এজন্য মোট ১১টি মানুষবাহী অভিযান পরিচালনা করতে হবে তাদের। স্পেস স্টেশনটি সম্পূর্ণ করার জন্য শেনঝো-১৪ হচ্ছে চারটি ক্রুড মিশনের তৃতীয় এবং তাদের সপ্তম অভিযান।

    এর আগে ২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিয়ানহে। তিয়ানহে মডিউলটি নির্মিতব্য স্টেশনগুলোর মধ্যে বৃহত্তম। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিয়ানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ