ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

    ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ভয়াবহ আগুন লেগে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

    শনিবার দুপুরে নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার শিল্প কারখানায় বয়লার ফেটে যাওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

    হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, রাসায়নিক কারখানায় বিস্ফোরণের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    জানা গেছে ,কারখানাটি একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

    দুর্ঘটনা কবলিত কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেয়া হয়েছিলো। তবে সেখানে এখন ঠিক কি করা হচ্ছিলো তা তদন্তের বিষয় বলছেন সংশ্লিষ্টরা। হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

    এদিকে, বিস্ফোরণে আগুন লেগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ