ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভারতে বুস্টার হিসেবে ছাড়পত্র পেল দেশীয় কোর্বেভ্যাক্স

    ভারতে বুস্টার হিসেবে ছাড়পত্র পেল দেশীয় কোর্বেভ্যাক্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ বুস্টার শটের জন্য ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স টিকাকে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি। 

    দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সস্তা বলে কোর্বেভ্যাক্স টিকা ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে। সাধারণ টিকাদানে কোর্বেভ্যাক্সের ব্যবহারও শুরু হয়েছে আগেই। এমনকি চলতি বছরের শুরুতে হায়দরাবাদের সংস্থা ‘বায়োলজিক্যাল ই’-কে ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকার জন্য আগাম বলে রেখেছে কেন্দ্র।

    কেন্দ্রের বায়োটেকনোলজি দপ্তরের সহযোগিতায় ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি এ প্রতিষেধকের কাজের ধরন কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতো অন্যান্য করোনা টিকা থেকে কিছুটা আলাদা। কোর্বেভ্যাক্স সরাসরি স্পাইক প্রোটিন ঢুকিয়ে দেয় শরীরে। তা থেকে তৈরি হয় এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। 

    অন্য টিকা স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিন্ন উপায়ে। কোর্বেভ্যাক্সের পদ্ধতি অনেক বেশি নিরাপদ বলে দাবি সংস্থাটির বিশেষজ্ঞদের একাংশের। ‘বায়োলজিক্যাল ই’-র দাবি, তাদের টিকা ৯০ শতাংশ সফল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ