ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার পরিকল্পনা

    পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পরিকল্পনা   করছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। 

    পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

    বিবৃতিতে বলা হয়েছে, ‌‘শুক্রবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বিষয়ক একটি বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাশ্মিরবিষয়ক উপদেষ্টা কামার জামান কাইরা, অর্থমন্ত্রী সর্দার আয়াজ সাদিক, আইন ও বিচারবিষয়ক মন্ত্রী নাজির তারার, স্বরাষ্ট্রসচিব ইউসুফ নাসিম খোকার এবং ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) নাসির আকবর।’
    বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব ইউসুফ নাসিম খোকার বলেন, ‘২৫ মার্চের লংমার্চে পিটিআইয়ের অনেক সমর্থক রাজধানী দখল ও লুটপাট করার লক্ষ্য সশস্ত্র হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছিলেন।’ 

    তার এই বক্তব্যকে সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন. ‘পিটিআইয়ের লংমার্চ আসলে ফিৎনা-ফাসাদ মার্চ ছিল, আজাদি মার্চ নয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজধানীতে নাশকতা ঘটানো।’

    ‘ইসলামাবাদে ইমরান খানের প্রবেশের আগেই সেখানে প্রায় আড়াই হাজার দুর্বৃত্ত রাজধানীতে অবস্থান নিয়েছিল এবং তাদের পরিকল্পনা ছিল ডি চক এলাকায় নাশকতা ও নৈরাজ্য করার।’

    ‘এ বৈঠকে আমার সুপারিশ সিআরপিসির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) সেকশন ১২৪ ধারার (এ) উপধারার আওতায় ইমরান খান ও তার দলের দুই জেষ্ঠ্য নেতা মাহমুদ খান ও খালিদ খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক।’

    বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন বলে উল্লেখ করা হয়েছে জিইও টিভির প্রতিবেদনে। আরও বলা হয়েছে, সর্বসম্মতি ক্রমে বৈঠক আগামী ৬ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৬ জুন কমিটির সদস্যরা তাদের প্রস্তাবনা লিখিত আকারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ