ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

    পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার উপকূলে রিবন উইড বা ফিতা ঘাস নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদের খোঁজ পেয়েছেন গবেষকরা।

    বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ খোঁজের খবর দেওয়া হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক এ ঘাসটির আকার নিউইয়র্কের ম্যানহাটন শহরের চেয়েও ৩ গুণ বড়।
    আবার আন্তর্জাতিক কিছু অনলাইন পোর্টালে বলা হয়েছে, রিবন উইড বা ফিতা ঘাসের আকার প্রায় ২০ হাজার ফুটবল মাঠের সমান।

    রাচেল অস্টিন নামে এক ব্যক্তির তোলা একটি ছবি প্রকাশ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। যেখানে দেখা যাচ্ছে, সবুজ ও সাদার সংমিশ্রণে গজানো ঘাসে রয়েছে বেগুনি ছোয়া। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রায় ৪ হাজার ৫০০ বছর ধরে বাড়তে বাড়তে আজকের অবস্থানে এসেছে উদ্ভিদটি।

    ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন, তারা ধারণা করছেন রিবন উইড বা ফিতা ঘাস মূলত একটি বীজ থেকে গজিয়ে আজ পানির তলদেশে প্রায় ২০০ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে।

    খবরে বলা হয়েছে, ঘটনাচক্রে অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের শার্ক বে এলাকায় রিবন উইড’র সন্ধান পায় গবেষক দল। তারা এ ঘাসের জেনেটিক বৈচিত্র্য বুঝতে ওই এলাকায় গিয়েছিলেন। তাদের গবেষণা প্রতিবেদনটি প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে প্রকাশিত হয়েছে।

    অস্ট্রেলিয়ার উপকূলের কিছু অংশেও দেখা দেলে রিবন উইড’র। শার্ক বে এলাকার উপকূল থেকে এ ঘাসের অঙ্কুর সংগ্রহ করেছেন গবেষকরা। তারা এটি পরীক্ষা করবেন। এদিকে, ঘাসের নমুনা থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট তৈরিতে ১৮ হাজার জেনেরিক মার্কার পরীক্ষা করেছেন তারা।

    গবেষণার নেতৃত্বদানকারী জেন এজেলো বলেন, ঠিক কি পরিমাণ সামুদ্রিক উদ্ভিদের সমন্বয়ে রিবন উইড’র সৃষ্টি হয়েছে তা গবেষণা করছিলাম আমরা। কিন্তু গবেষণায় উঠে আসা আমাদের সব প্রশ্নের উত্তর উবে গেছে, যখন আমরা জানতে পারলাম বিস্তীর্ণ এ তৃণভূমি কেবল একটি উদ্ভিদ থেকে জন্ম নেওয়া!

    একক উদ্ভিদটি শার্ক বে এলাকার ১৮০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত এবং পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ হিসেবে পরিচিত পেয়েছে। বছরে মাত্র ৩৫ সেন্টিমিটার বাড়ে এ প্রজাতির উদ্ভিদ। সে হিসেবে অনুমান করা যায়, এ ঘাস গত সাড়ে চার হাজার বছর সময় নিয়ে বেড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ