ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ফিলিস্তিনি নারীর বুকে ইসরায়েলি সেনার গুলি, হাসপাতালে মৃত্যু

    ফিলিস্তিনি নারীর বুকে ইসরায়েলি সেনার গুলি, হাসপাতালে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিমতীরের আরুব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারীকে বুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনারা।

    ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

    ওই নারীর পরিচয় পাওয়ার কথা জানিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই নারীর নাম গুফরান হামিদ ওয়ারাশনেহ। তার বয়স ৩১। তার বুকে গুলির আঘাত রয়েছে।

    ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রুটিন দায়িত্ব পালনের সময় আইডিএফ (ইসরায়েলের সেনাবাহিনী) সেনার দিকে ছুরি হাতে এক আততায়ী এগিয়ে আসছিল। 

    যদিও গিভারা বুদেইরি নামের এক প্রত্যক্ষদর্শী বলছেন, ওয়ারাশনেহ সেনাদের প্রতি সামান্য হুমকি তৈরি করেছিলেন। তার হাতে থাকা ছুরিটিও ছিল ছোট।

    তিনি আরও বলেন, নিহত হওয়ার মাত্র তিনদিন আগে তিনি একটি রেডিওতে কাজ শুরু করেছিলেন। তিনি কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন।

    ওয়ারাশনেহ স্থানীয় সময় সকাল ৮টার আগে শরণার্থী ক্যাম্পের প্রবেশমুখে গুলিবিদ্ধ হন। এ জায়গা বেথলেহেম ও হেবরনের মাঝে অবস্থিত, যেখানে ইসরায়েলি সেনাদের স্থায়ীভাবে অবস্থান করছে। 

    গুরুতর আহত ওয়ারাশনেহকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট হেবরনের আল-আহলি হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

    ওই হাসপাতালের চিকিৎসকরা বলেন, তাকে যে গুলি করা হয়েছে তা তার হৃদপিণ্ডে বিদ্ধ হয়েছে।

    ফিলিস্তিনের প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ারাশনেহ ইসরায়েলের জেলে তিন মাস কাটিয়ে এসেছেন। তাকে মুক্তি দেওয়া হয়েছিল চলতি বছরের এপ্রিলের শুরুতে। 

    চলতি বছরের ‍শুরু থেকেই ইসরায়েলের অভ্যন্তরে ও ফিলিস্তিনের এলাকায় সংঘাত বেড়েছে। 

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের সেনারা ১ জানুয়ারি থেকে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর ফিলিস্তিনিদের হামলায় মার্চ থেকে ইসরায়েলে ১৯ জন নিহত হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ