ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইউরোপকে ‘বৃহত্তর ঐক্য’ দেখাতে হবে

    ইউরোপকে ‘বৃহত্তর ঐক্য’ দেখাতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপকে ‘বৃহত্তর ঐক্য’ দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার এমনটিই জানিয়েছে বিবিসি। 

    রাশিয়ার  বিরুদ্ধে নতুন এক গুচ্ছ নিষেধাজ্ঞা দেওয়া এবং রাশিয়ার তেল নিষিদ্ধকরণের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, এখন আপনাদের পৃথক ও খণ্ডিত না হওয়ার সময়, এক হোন।

    নিজের দেশকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, এক হয়ে কাজ করার ফলে ইউক্রেনিয়ানরা রুশ সৈন্যদের পাশাপাশি পুতিনকেও প্রতিহত করতে পেরেছে। 
    জেলেনস্কি বলেন, একটি জাহাজ ধ্বংস হয়ে গেলে, অন্যরা যখন ডুবে যেতে থাকে, তখন কারো একার পক্ষে ভেসে থাকার আশা রাখা অসম্ভব। 

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ইস্যুতে ইউরোপের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি। 

    উল্লেখ্য, ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ ইস্যুতে চুক্তি করতে ব্রাসেলসে বসেছেন ইইউ নেতারা। তবে আগে থেকেই এ পরিকল্পনায় সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছ হাঙ্গেরি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ