ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান

    তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির পর তাইওয়ান সীমানায় চীনের এটা সর্ববৃহৎ হানা।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ঘটনায় চীনের ২২ যুদ্ধবিমান, সাবমেরিন বিধ্বংসী জাহাজ ছাড়াও ইলেকট্রনিক যুদ্ধসংক্রান্ত সরঞ্জামাদি ছিল।

    এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি দেন। এছাড়া একইদিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সেখানে যান।
    বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমায় চীন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান পাঠানো জোরদার করেছে। যদিও বেইজিংয়ের দাবি, তারা প্রশিক্ষণ মহড়া দিচ্ছে। তবে চীনের মহড়ায় ক্ষুব্ধ তাইওয়ানে উদ্বেগ বাড়ছে।

    তাইওয়ান নিজেদের বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ভূখন্ডটি নিয়ে নিবে বলেও জানিয়েছেন শি জিনপিং।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ