ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • নেপালে বিধ্বস্ত প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার

    নেপালে বিধ্বস্ত প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালের বিধ্বস্ত সেই প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের মুসতাং জেলার দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আকারে ছোট প্লেনটি ২২ জন যাত্রী বহন করছিলো। নিখোঁজ আরেক যাত্রীকে খুঁজতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

    সোমবার নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ বিবিসিকে বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। আরেকটি মরদেহের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধারকারীরা কঠিন পর্বতভূমি থেকে মরদেহটি উদ্ধারে চেষ্টা করছেন।

    তিনি বলেন, নিখোঁজ আরেক যাত্রীর খোঁজে উদ্ধারকারীরা ধ্বংসস্থলের আশপাশে অনুসন্ধান চালাচ্ছেন।

    এর আগে, গত রোববার সকালের দিকে পর্যটন শহর পোখারা থেকে আরেক পর্যটন শহর ও তীর্থস্থান জমসনে যাচ্ছিল তারা এয়ারের ৯৯-এনএইটি প্লেনটি। যাত্রা পথ ছিলো কেবল মাত্র ২০ মিনিটের। তবে অবতরণের মাত্র পাঁচ মিনিট আগে প্লেনটি নিয়ন্ত্রণকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্লেনটির নির্মাতা কানাডিয়ান এয়ারক্রাফট প্রতিষ্ঠান দে হ্যাভিল্যান্ড।

    বিধ্বস্ত প্লেনটিতে যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়, দুজন জার্মান ও ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। প্রতিকূল আবহাওয়া ও পর্বতভূমি হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ