ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে সিরিয়ায় রুশ জাহাজ

    ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে সিরিয়ায় রুশ জাহাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাদ্যশস্যবোঝাই একটি রুশ জাহাজ সিরিয়ার লাটকিয়া বন্দরে ভিড়েছে। ইউক্রেনের দখল করা এলাকা থেকে এসব শস্যদানা জাহাজে করে সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত চার সপ্তাহে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া শস্যদানার এটি দ্বিতীয় চালান।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও শীর্ষ খাদ্যশস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। কিয়েভের দাবি রুশ বাহিনী খাদ্যশস্য ‘চুরি’ করছে যার ফলে তাদের ফসল হুমকির মুখে পড়েছে।

    যুক্তরাষ্ট্রের ম্যাক্সার প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে, গত শুক্রবার (২৭ মে) রাশিয়ার পতাকাবাহী জাহাজ মাতরোস পোজিনিক বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে সিরিয়ার লাটাকিয়া বন্দরে নোঙর করেছে।

    সিএনএনের দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খামার ও গুদাম থেকে শস্যদানা নিয়ে ট্রাকের বহর ক্রিমিয়ায় যেতে দেখা গেছে। এ মাসের শুরুতে ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষ দাবি করে, দখল করা এলাকা থেকে রুশ সেনারা চার লাখ টনের বেশি খাদ্যশস্য জব্দ করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ