ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রাশিয়ার হামলায় ফ্রান্সের সাংবাদিক নিহত

    রাশিয়ার হামলায় ফ্রান্সের সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সাংবাদিকের নাম 'লেক্লার্ক-ইমহফ'। পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সময় রাশিয়ার ছোড়া বোমার আঘাতে তার মৃত্যু হয়।

    মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একইসাথে ফ্রান্সের সাংবাদিক নিহতের কথা স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

    প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় প্রাণ হারানো ফ্রান্সের ওই সাংবাদিকের নাম লেক্লার্ক-ইমহফ। তিনি ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, লেক্লার্ক-ইমহফ ৩২ বছর বয়সী এবং গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন।

    এদিকে এই ঘটনায় সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, লেক্লার্ক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।

    অন্যদিকে সোমবার কিয়েভ সফর করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা টুইটারে জানিয়েছেন, লেক্লারক-ইমহফ তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন।

    তিনি আরও বলেন, আমি লুহানস্ক সরকারের সাথে কথা বলেছি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে তদন্তের দাবি জানিয়েছি। তারা আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ