ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নেপালের ওই বিমানটি সানোস্বরে বিধ্বস্ত হয়েছে

    নেপালের ওই বিমানটি সানোস্বরে বিধ্বস্ত হয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এরইমধ্যে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে নেপালের সেনাবাহিনী। তবে প্লেনটি আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।  

    নেপালের সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালের মুস্তাং জেলার সানোস্বরে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।  

    নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) একটি টুইট বার্তায় বলেন, ২২ আরোহীর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। প্লেনটির আরোহীদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা।  

    রোববার (২৯ মে) সকালে চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় । পরে জানা যায়,  প্লেনটি নেপালের কোয়াং গ্রামে একটি নদীতে বিধ্বস্ত হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  উড়োজাহাজটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এটি উড়ে যায়। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    কানাডায় তৈরি প্লেনটি নেপালের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। চার ভারতীয় ছাড়াও প্লেনটিতে ৩ জাপানি নাগরিক ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ