ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইউক্রেনের ৩০০ সেনা সদস্যকে হত্যা করল রাশিয়া

    ইউক্রেনের ৩০০ সেনা সদস্যকে হত্যা করল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহর দখল নিয়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছেই। গেলো ২৪ ঘণ্টায় ঐ অঞ্চলে ইউক্রেনের ৩০০ জনেরও বেশি সেনাসদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। খবর বিবিসির।

    রোববার (২৯ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশোঙ্কভ বলেন, বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের হত্যার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর প্রায় ৫০টি সামরিক ইউনিট ও বিশেষ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

    তিনি আরও দাবি করেন, ইউক্রেনের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও রুশ বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমানও ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

    এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্রিভি রিহ শহরে ইউক্রেনের একটি বড় অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে।

    অন্যদিকে সেভেরোদোনেৎস্ক শহরের যুদ্ধ নিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শনিবার (২৮ মে) রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরের বিভিন্ন এলাকায় কামানের মাধ্যমে হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে লড়াই চলমান বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ