ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • তিন ভাইয়ের সঙ্গে বিয়ে তিন বোনের, একসঙ্গে আত্মহত্যা

    তিন ভাইয়ের সঙ্গে বিয়ে তিন বোনের, একসঙ্গে আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তিন বোনের। তিন বোনের মধ্যে দুই জন ছিলেন অন্তঃসত্ত্বা। একজনের ২৭ দিন বয়সী আরেকজনের চার বছর বয়সী সন্তানও ছিল। দুই সন্তান নিয়ে ওই তিন বোনই আত্মহত্যা করেন। ভারতের রাজস্থানের মাহিলারা দুদু জয়পুর জেলার চাপিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

    কালু মীনা (২৫), মমতা (২৩) এবং কমলেশ (২০) নামের ওই তিন বোন ওই গ্রামের একই পরিবারের তিন ভাইকে বিয়ে করেছিলেন।

    শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য নিয়মিত চাপ দিত এমনকি মারধরও করত বলে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

    তাদের চাচাতো ভাই হেমরাজ মীনা বলেন, যৌতুকের জন্য আমার বোনদের নিয়মিত মারধর করা হতো এবং হয়রানি করা হতো। ২৫ মে নিখোঁজ হয়ে গেলে, আমরা তাদের খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় দৌঁড়েছি। আমরা স্থানীয় পুলিশ স্টেশনে, নারীবিষয়ক হেল্পলাইনে এবং জাতীয় কমিশনে এফআইআর করেছি। কিন্তু আমরা তেমন সাহায্য পাইনি।

    কোনো সুইসাইড পাওয়া না গেলেও পরিবারের সদস্যরা ছোট বোন কমলেশের একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করেছেন। ওই স্ট্যাটাসে তিনি হিন্দিতে লিখেছেন, আমরা এখন চলে যাচ্ছি… আমাদের মৃত্যুর কারণ আমাদের শ্বশুরবাড়ি। প্রতিদিন মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। তাই, আমরা একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়েছি।

    আমরা আশা করি, পরের জনমে আমরা তিনজন একসঙ্গে থাকব। আমরা মরতে চাইনি। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকজন আমাদের হয়রানি করে। আমাদের মৃত্যুর জন্য আমাদের বাবা-মাকে দায়ী করবেন না।

    নিখোঁজ হওয়ার চারদিন পর স্থানীয় সময় শনিবার সকালে দুদু গ্রামের একটি কুয়া থেকে পুলিশ ওই তিন বোন ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ