ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বিবিসির প্রতিবেদন

    ২৪ ঘণ্টায় ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার

    ২৪ ঘণ্টায় ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। রোববার ‍রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে।

    বিবিসির খবরে বলা হয়েছে,  এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জন্মস্থান কিরিভি রিহ শহরে ক্ষেপনাস্ত্র হামলার দাবি করে। এতে ইউক্রেন সেনাবাহিনীর ব্যাপক পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ দাবি করেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ এর অধিক জাতীয়তাবাদী (ইউক্রেনীয় সেনা) নিহত হয়েছেন। রুশ সেনারা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে।
    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুসারে, রাশিয়ার হামলায় তিনশর অধিক ইউক্রেনীয় সেনা এবং ইউক্রেনের ৫০ অধিক সামরিক এবং বিশেষ সমরাস্ত্র ইউনিট ধ্বংস হয়েছে।

    তবে রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আর বিবিসি স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ