ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহি বিমান নিখোঁজ

    নেপালে যাত্রীবাহি বিমান নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালের পর্যটন নগরী পোখারা থেকে ২২ আরোহী নিয়ে মাঝ আকাশে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির বেসরকারি মালিকানাধীন ছোট এই উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

    উড়োজাহাজটিতে ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। 

    জানা যায়, নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ আকাশেই নিখোঁজ হয় উড়োজাহাজটি। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    রাজধানী কাঠমাণ্ডুর উত্তর পশ্চিমে ২০০ কিলোমিটার দূরের পর্যটন শহর পোখারা।অন্যদিকে রাজধানীর উত্তর পশ্চিমের ৮০ কিলোমিটার দূরের শহর জমসম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ