ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কঙ্গোতে সেনাসহ ১১ জনের মৃত্যুদণ্ড

    কঙ্গোতে সেনাসহ ১১ জনের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঙ্গোর সামরিক আদালত দেশটির আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ আনা হয়েছিল। গতকাল শুক্রবার প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

    আদালতের সভাপতি কর্নেল কেলি ডায়াঙ্গা বলেন, অপরাধীদের সহযোগিতা, যুদ্ধাপরাধ এবং বিদ্রোহমূলক আন্দোলনে সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন কর্মকর্তাসহ আটজন সেনা সদস্যের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরও তিনজন বেসামরিক নাগরিকদের। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এছাড়া দুই বেসামরিক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সাক্ষ্য-প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন একজন সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিক। কঙ্গোর পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে দাবি করা হচ্ছে। যেখানে বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ