ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • শান্তি আলোচনা প্রক্রিয়ায় নাশকতা করছে ইউক্রেন

    শান্তি আলোচনা প্রক্রিয়ায় নাশকতা করছে ইউক্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তি আলোচনা প্রক্রিয়ায় ইউক্রেন নাশকতা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার(২৭ মে)  ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    ক্রেমলিনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনালাপের সময় পুতিন এমন অভিযোগ করেন। ওই সময় পুতিন নেহামারকে আজভ ও কৃষ্ণ সাগরে জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করতে রাশিয়া যে পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কেও অবহিত করেছেন।
     
    গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।   হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ