ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • গাড়ি খাদে পড়ে ভারতীয় ৭ সেনা নিহত

    গাড়ি খাদে পড়ে ভারতীয় ৭ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জওয়ান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৯ জন সেনা। শুক্রবার সকালে তুরতুক সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের বহনকারী সামরিক গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

    ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর ওই গাড়িতে করে ২৬ জন জওয়ান পারতপুর ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলো। কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়েগিয়ে গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত সেনার। এছাড়া এ ঘটনায় আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    আশপাশের এলাকার লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় এবং নদীতে পড়ে যাওয়া সব সেনা জওয়ানদের উদ্ধার করা হয়। এদিকে গুরুতর আহত জওয়ানদের বিমানবাহিনীর সহায়তায় এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হয়েছে। তবে নিহত জওয়ান ও আহতদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

    এদিকে এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ