ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নিষেধাজ্ঞা সরিয়ে বাংলাদেশে গম রপ্তানি করবে ভারত

    নিষেধাজ্ঞা সরিয়ে বাংলাদেশে গম রপ্তানি করবে ভারত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা সরিয়ে শিগগিরই ১০ লাখ টন গম রপ্তানি করতে যাচ্ছে ভারত। এর মধ্যে বাংলাদেশে ৫ থেকে ৬ লাখ টন গম রপ্তানি করবে দেশটি।

    শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


     ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ১৩ মে গম রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে ভারত। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রপ্তানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রপ্তানির সুযোগ দেওয়া হবে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল।

    ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে প্রধানত সড়ক ও রেলপথে গম আসবে। তবে কিছু পরিমাণ গম সমুদ্রপথেও আসতে পারে। ১০ লাখ টন গম রপ্তানির জন্য ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যেই অনুমতি চেয়েছে।

    কলকাতাভিত্তিক রপ্তানিকারকের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে ভারত থেকে গম আমদানি করতে বিশেষ উৎসাহী নয় বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশের ওয়্যারহাউসে স্থানাভাব রয়েছে। বাংলাদেশ আগে মজুত চাল বিক্রি করতে চায়, যাতে সেই জায়গায় আমদানি করা গম মজুত করা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ