ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পি কে হালদারসহ ৫ জন ফের ১১ দিনের জেল হেফাজতে

    পি কে হালদারসহ ৫ জন ফের ১১ দিনের জেল হেফাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পি কে হালদারসহ ৫ অভিযুক্তকে ১১ দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিচারক সৌভিক ঘোষ। এ আদেশের ফলে পিকে হালদারসহ আটক বাকিদের আগামী ৭ জুন ফের আদালতে হাজির করা হবে ।

    এদিন ইডি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, আমরা ১৪ দিনের জেল হেফাজত চেয়েছি। সেই সঙ্গে তাদের জেলেও জেরার অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়েছে। অপরদিকে পি কে হালদারের আইনজীবী হায়দার আলী ও সোমনাথ ঘোষ আদালতকে বলেন, আসামিরা গত ১৪দিন ধরে ইডির রিমান্ডে ছিলেন। এ সময় তারা কি করেছেন? আসলে ওনারা সময় নষ্ট করছেন। এতই যদি তাদের বিদেশি বলা হয়, তাহলে ফরেনার অ্যাক্টসে মামলা দিচ্ছে না কেন?

    উত্তরে অরিজিৎ চক্রবর্তী আদালতকে বলেন, এটা এত সহজ ব্যাপার নয়। এই টাকা বাংলাদেশের। বেআইনিভাবে ভারতে ১০ হাজার কোটি টাকা ঢুকেছে। ভারতের নাগরিক হিসেবে সব নথি আছে হালদারদের কাছে। খুবই গুরতর বিষয়। এটা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করুন।

    এরপর বিচারক ১১ দিনের (২৭মে -৭জুন) জেল হেফাজতের আদেশ দেন এবং ভারতীয় অর্থনীতি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে (ইডি) জেরা করার অনুমতি দেন।

    আদালত থেকে বের হয়ে অরিজিৎ চক্রবর্তী বলেন, পি কে হালদারসহ বাকি ৫ জনকে ১১ দিনের জেল হেফাজত নেওয়া হয়েছে। কারণ আদালতে আমাদের সাবমিশন ছিল, ভারতে পি কে হালদার তার প্রতারণার জাল ছড়িয়েছেন। এর সঙ্গে ইডি যে বিপুল পরিমাণ সম্পত্তি পেয়েছে তার কোনো সোর্স অব ইনকাম দেখাতে পারেনি। বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে এখন অনুসন্ধান চলছে।

    তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে পি কে হালদরের ১৩টা বাড়ি এবং ফ্ল্যাটসহ বোট হাউস পাওয়া গেছে। এছাড়া ৭টা খালি জমির মধ্যে কয়েকটা পি কে হালদারের নামে, কয়েকটা বেআইনি নামে পাওয়া গেছে।

    এর পাশাপাশি তিনি বেআইনিভাবে যে অর্থ বাংলাদেশ থেকে পাচার করে এনেছেন তা দিয়ে পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছিলেন। সেই সঙ্গে পি কে হালদারদের নামে ১৩টি কোম্পানিও পাওয়া গেছে।

    অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশ সরকার যদি পি কে হালদারকে নিতে চায় তাহলে সেটা দুই দেশের ব্যাপার। সেখানে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে জটিলতা কেটে গেল নিশ্চয়ই নিতে পারবে।

    এর প্রেক্ষিতে আদালতের বাইরে আসামি পক্ষের দুই আইনজীবী বলেন, আমরা পি কে হালদার নামে কাউকে চিনি না। আমরা যার হয়ে মামলা করছি তিনি শিবশঙ্কর হালদার এবং তিনি ভারতীয়।

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে তল্লাশি চালিয়ে গত ১৪ই মে পি কে হালদারকে অশোকনগর থেকে  গ্রেপ্তার করে এবং ১৫ দিন তাকে নিজেদের রিমান্ডে নেয়। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুর ২টায় তাদের আদালতে তোলা হয়। পি কে হালদারদের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। প্রথমটি অবৈধ অর্থপাচার আইনে, দ্বিতীয়টি দুর্নীতি প্রতিরোধ আইনে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ