ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাকিস্তানে পেট্রল-ডিজেলের দাম বাড়লো ৩০ রুপি

    পাকিস্তানে পেট্রল-ডিজেলের দাম বাড়লো ৩০ রুপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একলাফে পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ালো দেশটির সরকার। ফলে পাকিস্তানের ইতিহাসে এক ধাক্কায় সর্বাধিক দাম বৃদ্ধির নজির তৈরি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে সরকারের ঘোষিত নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

    জানা গেছে, পাকিস্তানে নতুন দাম অনুযায়ী প্রতিলিটার পেট্রলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ পাকিস্তানি রুপি, ডিজেলের দাম ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেল লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপি।

    এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পেট্রল-ডিজেলে দাম বাড়ার ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। সেসময় তিনি বলেন, মধ্যরাত থেকে যাবতীয় পেট্রোলিয়াম পণ্যের দাম ৩০ রুপি করে বাড়ানো হচ্ছে।

    ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে ছয় বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ফের চালু করতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরদিনই এমন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। পাকিস্তানের অর্থমন্ত্রী দাবি করে বলেন যে, জ্বালানি তেলের উপর থেকে যতক্ষণ না ভর্তুকি তোলা হচ্ছে, ততক্ষণ কোনও সাহায্য মিলবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ