ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বন্দুক হামলার আতঙ্কে কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    বন্দুক হামলার আতঙ্কে কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনার রেস না কাটতেই এবার কানাডায় বন্দুক হামলা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার কানাডার টরন্টোতে স্কুলের সামনে এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনার পরপরই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    জানা গেছে, টরেন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় স্কুলের সামনে একজন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় সে। ২০ বছর বয়সী ওই অস্ত্রধারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে হামলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলো কি-না তাও নিশ্চিত নয়। তবে ওই একই এলাকায় কাছাকাছি পাঁচটি স্কুল রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানকার সব স্কুল বন্ধ করে দেয়া হয়।

    এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ১৮ বছর বয়সী এক তরুণ। সে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করে। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হয়। টেক্সাসের এ ঘটনায় আতঙ্কে রয়েছে অন্য রাজ্যের গভর্নররাও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ