ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আহত সেনাদের দেখতে হাসপাতালে পুতিন

    আহত সেনাদের দেখতে হাসপাতালে পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের দেখতে ও তাদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৫ মে) মস্কোর এক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। খবর নিউইয়র্ক টাইমস।

    হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাধীন সেনা সদস্যদের সাথে হাত মেলান পুতিন। কথা বলেন তাদের সাথে। যুদ্ধে অবদানের জন্য কৃতজ্ঞতা জানান সেনাদের প্রতি। সুস্থ হয়ে আবারও যুদ্ধে যাওয়ার অনুমতি চান এক সেনা। তা অনুমোদনও করেন পুতিন।

    পুতিন বলেন যারা যুদ্ধে আহত হয়েছে, তারা সকলেই নায়ক। তারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন। অতএব তাদের অবশ্যই নায়কের মতোই সেবা দিতে হবে।

    পুতিন এ সময় সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নেয়ার কথাও বলেন। তিনি বলেন, যুদ্ধের শুরুতে যেমনটা মনে করা হয়েছিলো, রাশিয়ার অর্থনীতি তেমন খারাপ পরিস্থিতিতে নেই। জুনের শুরু থেকে বয়স্ক নাগরিকদের পেনশন ১০ শতাংশ হারে বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ