ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইসলামিক স্টেটের শীর্ষ নেতাকে আটকের কথা জানাল তুরস্ক

    ইসলামিক স্টেটের শীর্ষ নেতাকে আটকের কথা জানাল তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতাকে আটকের কথা জানিয়েছে তুরস্ক। ইস্তান্বুলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    ব্লুমবার্গকে আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

    তাদের বরাতে খবরে বলা হয়, সন্ত্রাসবিরোধী কর্মকর্তা এবং গোয়েন্দারা আবু হাসান আল-হাশেমি আল-কুরায়েশিকে তুরস্কের একটি শহর থেকে আটক করেছেন। 

    তবে এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।

    কুরায়েশির প্রকৃত নাম জুমা আওয়াদ আল-বাদরি। গোষ্ঠীটির পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-কুরায়েশি সিরিয়ায় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত হওয়ার পর থেকে কুরায়েশি এ জঙ্গিগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন।

    ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাদরি আইএসের প্রথম শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির ভাই। 

    তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম ওডিএটিভি জানায়, বাদরি যে ঘরে থাকতেন সেখানে বেশ কিছুদিন নজরদারি চালানোর পর তাকে আটক করা গেছে। পুলিশ অভিযান চালানোর সময় প্রাকাশ্যে গুলি ছোড়েনি। ‘অতি গোপনে’ এ অভিযান পরিচালিত হয়।

    এতে আরও বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সামনের দিনে এ বিষয়ে ঘোষণা দেবেন।

    এ বিষয়ে অবগত একটি সূত্র মিডল ইস্ট আইকে ওডিএটিভির প্রতিবেদন সত্য বলে নিশ্চিত করেছেন।

    আইএসের শক্তি আগের মতো না থাকলেও এখনও এটি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে রয়ে গেছে। গোষ্ঠীটি বৃহস্পতিবার আফগানিস্তানের মাজার-ই-শরীফে বোমা হামলার কথা স্বীকার করে। এ হামলায় অন্তত ১৬ জন নিহত হন বলে জানা গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ