ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রুশ পাসপোর্ট ও নাগরিকত্ব চালু

    ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রুশ পাসপোর্ট ও নাগরিকত্ব চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট ও নাগরিকত্ব গ্রহণের জন্য বিশেষ আদেশ জারি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার(২৫ মে) এই আদেশে সাক্ষর করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

    আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের নাগরিকেরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছেন। এই আদেশের ফলে ওই দুই অঞ্চলের রুশীকরণ আরও দৃঢ় হলো। যার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।

    রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার অবৈধভাবে পাসপোর্ট ইস্যু করা স্পষ্টভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূলনীতি ও মূল্যবোধেরও লঙ্ঘন। ’ 

    রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের দনেৎস্ক ও লুহানস্কের নাগরিকরাও চাইলে রাশিয়ার নাগরিক হতে পারেন। এই দুই অঞ্চলে ২০১৯ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ পাসপোর্ট ইস্যু করেছে। সেই পাসপোর্ট প্রদান প্রকল্পেরই বর্ধিতাংশ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া সরকার।  

    আবেদনকারীদের রাশিয়ায় বসবাস করার প্রয়োজন নেই এবং রাশিয়ান ভাষা পরীক্ষা পাস করার প্রয়োজন নেই বলেও রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ