ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত ইরান-রাশিয়া

    নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত ইরান-রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে ইরান ও রাশিয়া। এসব সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে। বুধবার ইরানের তেলমন্ত্রী যাওয়াদ ওউজি এই তথ্য জানান। 

    তিনি বলেন,  তেহরান সফররত রাশিয়ায় উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকের সময় এই সব সমঝোতা স্মারক সই হয়। ইরানের তেলমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে।

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে।

    এছাড়া তিনি আরও জানান, ইরান ও রাশিয়া ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ